ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুরে অগ্নিকান্ডে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে নগদ টাকাসহ ছয় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ওই পরিবার দাবি করেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ফুলপুর থানার অফিসার ইন চার্জ (ওসি)মাজাহারুল হক জানান, রঘুরামপুরে মোদির দোকানদার মুখলেছুর রহমানের বাড়িতে ঝড়ের সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকান্ড ঘটেছে তার কারণ জানা যায়নি। এ সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিল। এতে মুখলেছুর রহমানের দুই কন্যা শিশু সুমা (৬) ও তামান্না (৪) আগুনে পুড়ে মারা যায়।
কেএইচ





