মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিভলবার ও রামদাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ভোরে উপজেলার পৃথিমপাশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের আয়ছর মিয়ার ছেলে দুলাল মিয়া (২৭) ও পৃথিমপাশা গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে আলমাছ হোসেন (৪২)।

কুলাউড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, তাদের কাছ থেকে একটি দেশীয় রিভলবার, চারটি রামদা ও বেশ কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।

কেএইচ