গাজীপুরের কালীগঞ্জে আট দেশের মুদ্রাসহ কলত্র চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে থানায় মামলা করে মঙ্গলবার সকাল ১০টায় তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার নাগরী বাজারে কলত্র চন্দ্র দাসের স্বপন কসমেটিকস দোকানে অভিযান চালান।

এ সময় দোকান থেকে কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, ইউরোপ, দুবাই, ভারত ও থাইল্যাল্ডের মুদ্রাসহ (বাংলাদেশি মূল্যে মোট ৬ লাখ ৬১ হাজার ৪৩০ টাকা) কলত্রকে আটক করা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করেন। পরে তাকে সকাল ১০টায় গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। সে উপজেলার তুমলিয়া চুয়ারিয়াখোলা গ্রামের হরি দাসের ছেলে।

এমকে