নরসিংদীর মেঘনানদী বেষ্টিত চরাঞ্চল আলোকাবালীতে বড় ভাইয়ের হাতে ৩ সহোদর ভাই ও বোন খুন হয়েছে। বুধবার রাত সোয়া ১২ টার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) এবং মাহিয়া (৫)। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরেক ছেলে। ঘটনার পর গাঁ ডাকা দিয়েছেন ঘাতক ভাই রুবেল।
এলাকাবাসি জানায়, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালীর পূর্বপাড়া গ্রামে আবু কালাম মিয়ার ছেলে রুবেল মিয়ায় (২২) তাঁর ছোট তিন ভাই-বোনকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে। এতে বাধা দিতে এলে ঘাতক রুবেল তাঁর আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে নৃশংস এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনো পরিস্কার নয়। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
হেড





