করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৫৮ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৮৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭২৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।

শুক্রবার (০৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০৯টি ল্যাবে ১৮ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৪৫৯টি। নমুনা শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১৪ জন। এখণ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ২০১ জন ও নারী ৩ হাজার ৫৫৭ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশালে বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছে। এছাড়া সরকারি হাসপাতালে ২৮ জন ও বেসরকারিতে ৩ জন এবং বাড়িতে ৩ জন মৃত্যুবরণ করেছেন।

এমবি