মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানে উত্তম ভর (৩৫) নামের এক ব্যক্তির স্ত্রীর ছবি মোবাইলে তোলাকে কেন্দ্র করে স্মরণ কৈরী (২০) নামে এক যুবক খুন হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শমসেরনগর চা বাগানের ভজনটিলা এলাকার ঠেলা উত্তম ভরের (৩৫) স্ত্রীর ছবি মোবাইলে তোলাকে কেন্দ্র করে একই এলাকার শ্রীরাম কৈরীর ছেলে স্মরণ কৈরীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তম ভর দা দিয়ে স্মরণকে কুপিয়ে জখম করে। এতে স্মরণ কৈরী ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে উত্তম ভরকে আটক করে শমসেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইআর