অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শহরের সুলতানপুরে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক জানান, রাতে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল তালা ভেঙে তার বাড়ি প্রবেশ করে। ঘরে ঢুকেই তার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সব মোবাইল ফোন নিয়ে নেয়। এ ছাড়া বাড়িতে রাখা নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণাঙ্কাকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

কেএইচ