চট্টগ্রাম বন্দরের কাছে বঙ্গোপসাগরের বহির্নোঙরে প্রায় ৬০০ কেজি ইলিশসহ ৪০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জেলেদের দুটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

ইলিশ মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে সাগর থেকে ইলিশ শিকারের দায়ে মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এই জেলেদের আটক করে চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্ব জোনের সদস্যরা।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা নুরুল হুদা জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ মাছের প্রজনন মৌসুম। এ সময় ইলিশ শিকার নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে ইলিশ শিকারে নিয়োজিত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে দুটি কাঠের নৌকাসহ ৪০ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬০০ কেজি ইলিশ মাছ। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেএইচ