রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চন্দনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কালুখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কালুখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, যুবকের পরণে কালো জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে।

তিনি জানান, চন্দনা নদীর ওপর রেল সেতু রয়েছে। ধারণা করা হচ্ছে ওই সেতুর ওপর দিয়ে যাওয়া ট্রেনের ছাদে বসে থাকা অবস্থায় কোনো দুর্ঘটনায় সে নিচে নদীতে পড়ে যায়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠনো হবে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ