ঝিনাইদহ হরিণকুন্ডুতে ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে মোবাইলে সম্পর্ক সূত্রে নাম ঠিকানা গোপন রেখে বিয়ে করেন প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের শহিদ খানের ছেলে সোহেল খান (৩২) হরিণাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ১৫/০২/২০১৬ তারিখে বিযে করেন সোহেল।
বিয়ের পর প্রথম প্রথম প্রতারক সোহেল শ্বশুর বাড়িতে আসলেও গত প্রায় সাত মাস সে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দিন মজুর শ্বশুর সোহেলের বাড়ির খোজ খবর নিয়ে জানতে পারে সে বিবাহিত ও সেনাবাহিনীর চাকুরিজিবী নই।
এদিকে এ বিষয়ে গত ২২ জানুয়ারী উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের বি.এ প্রথম বর্ষের ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে প্রতারক সোহেলের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
তারেক/নাজিব





