জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজার থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার পাইকড় দাঁড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদরের পাইকর দাড়িয়া গ্রামের ইনছান আলীর ছেলে আবু জাফের আলী (৫০) ও নওগাঁর বদলগাছী উপজেলার জগৎনগর গ্রামের মৃত আকালু সরদারের ছেলে আব্দুস ছাত্তার (৪৯)।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সকালে একটি মামলায় জাফের আলীকে গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় জাফের আলীর বাড়িতে দুই কেজি গাঁজাসহ আরও এক মাদক ব্যবসায়ী আব্দুস ছাত্তারকে আটক করা হয়।

এমএনজে