নওগাঁ শহর থেকে অপহরনের ১০ দিন অতিবাহিত হলেও ১৩ বছরের বালিকা মোছাঃ নিশি আক্তারকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে ১৩বছরের নিশির ভাগ্যে কি ঘটছে তা নিয়ে শঙ্কিত নিশির বাবা-মাসহ আত্মীয়স্বজন। নওগাঁ সদর থানায় দায়েরকৃত এজাহারের সুত্রধরে জানা গেছে নওগাঁ সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী মোছাঃ নিশি আকতার (১৩) শহরের চকপ্রাণ তালতলী এলাকার মোঃ হারুনুর রশিদের কন্যা।
তিনি মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটের ইজারাদারের একজন কর্মচারী হিসেবে খাজনা আদায় করেন। গত ৪ ডিসেম্বর সকালে যথারীতি তিনি চৌবাড়িয়া হাটে যান।
একইদিন সন্ধ্যা অনুমান সাড়ে ৫টায় তার কক্ষে পড়ালেখা করছিল এবং তার মা অন্যঘরে মাগরিবের নসামাজ পড়ছিলেন। এ সময় একই গ্রামের বাবু মন্ডলের ছেলে রবিউল ইসলাম ত্রা অন্য ভাই ও পিতার সহযোগিতায় মটরসাইকেলে করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। নিশির মা এসময় বন্ধ ঘরের জানালা দিয়ে চিৎকার করলে পাশের কতিপয় লোকজন ছুটে আসেন। কিন্তু তার পূর্বেই রবিউল মোটরসাইকেলযোগে নিশিকে নিয়ে অজানার উদ্দেশ্যে চলে যায়।
নিশির বাবা হারুনুর রশিদ সংবাদ পেয়ে দ্রুত বাড়িতে এসে বিভিন্নস্থানে মেয়েকে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও না পেয়ে পরদিন ৫ ডিসেম্বর নওগাঁ সদর মডেল থানায় উক্ত রবিউল ইসলাম, তার বাবা বাবু মন্ডল এবং দুই ভাই রনি মন্ডল ও রুবেল হোসনেকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।
এমএ





