সোমবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসনের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে।

সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

৯ হাজার ৩শ কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতু প্রকল্পে নদী শাসনের কাজ করবে চীনের এই কোম্পানিটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজও করছে এই প্রতিষ্ঠানটি।

তবে তাদের পারফরমেন্স ভালো নয় বলে একাধিকবার সড়ক বিভাগে তা নিয়ে বৈঠক করা হয়। কিন্তু সর্বনিম্ন দরদাতা হিসেবে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ চায়না সিনোহাইড্রো করপোরেশনকে দেয়া হয়েছে। সেতু বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ইআর