বাংলাদেশে প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হচ্ছে সাবমেরিন। চীনের কাছ থেকে পাওয়া ২টি সাবমেরিন আজ রোববার নৌবাহিনীর ফ্লিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে।
নৌবাহিনীর চট্টগ্রামের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বেলা ১১টায় বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা সাবমেরিন ২ ইটির কমিশনিং উপলক্ষে বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকাল ৩ টায় তিনি চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পতেঙ্গা বোট ক্লাবে যাবেন বলে জানা গেছে।
এমবি





