রাজধানীর যাত্রাবাড়ি এলাকার শেখদী চৌরাস্তা সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ লক্ষ ১৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক(এসআই) পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে ওই অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে এসআই পরিমল চন্দ্র দাস টাইমনিউজবিডি'কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে যাত্রাবাড়ির শেখদী চৌরাস্তা সংলগ্ন স্বপনের বাড়ীর নীচ তলার ফ্ল্যাট অভিযান চালানো হয়। সেখান থেকে ২,১৭,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজু (২৪) ও লাবনী (২২) নামের দুজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে যাত্রাবাড়ি চৌরাস্তা হতে জাল নোট ব্যবসায়ী খসরু (২৮) ও জালাল (২৩)কেও আটক করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





