বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে বুধবার ১৭ সেপ্টেম্বর পাস হচ্ছে সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪। বহুল আলোচিত এই বিল পাসের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাবে সংসদ।

এই বিল পাস হলে বিচারপতিরা সংসদের কাছে দায়বদ্ধ থাকবেন, যা ১৯৭২ সালের সংবিধানে ছিলো। পরবর্তীতে সামরিক ফরমানের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়ালের কাউন্সিলের হাতে ক্ষমতা দেন সামরিক শাসক জিয়াউর রহমান।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ