রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন পুলিশের নায়েক শঙ্কর (৪০), কনস্টেবল রাসেল (২৫), উজ্জল (২০) ও তুষার (১৯)।

রোববার সকালে মিরপুর-১০ নম্বর এলাকায় আল-হেলাল স্পেশালাইজড হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত কনস্টেবল রাসেল জানান, তারা রাতের ডিউটি শেষ করে সিএনজিতে করে মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনে ফিরছিলেন।

এ সময় ওই হাসপাতালের সামনে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের সিএনজিকে ধাক্কা দিলে তারা আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে সেখান থেকে তারা রাজারবাগ হাসপাতালে যায়।

ঢামেকের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা এখন রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন অববস্থায় রয়েছেন।

ইআর