সাতক্ষীরার দেবহাটায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নূর ইসলাম (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ।
নূর ইসলাম কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার ঢেপুখালী গ্রামের শওকত হোসেনের বাড়িতে ভোরে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী নূর ইসলামকে আটক করা হয়। তবে এ সময় অপর অস্ত্র ব্যবসায়ী শওকত হোসেন পালিয়ে যান।
তিনি জানান, এ ঘটনায় নূর ইসলাম ও শওকতকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
কেএইচ





