ভোটের আগে রাতে ঘুষ লেনদেনের অভিযোগ শেরপুরে প্রিজাইডিং অফিসার ও এক সদস্য (মেম্বার) প্রার্থীর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের লয়খা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল বারীকে ৭ দিন ও মেম্বার প্রার্থী সাইফুদ্দিন দোলনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা তাদের এই কারাদণ্ড দেন।
এআই





