মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অজ্ঞাতপরিচয় একটি মেয়ে শিশুর (৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় স্থানীয়রা পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকার একটি ধৈঞ্চা ক্ষেতে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, মরদেহটি কম্বল দিয়ে পেঁচানো ছিল। তবে শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ওএফ





