পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ নারী নির্যাতন মামলায় গ্রেফতার দিলাল হোসেন (২৫) নামে এক যুবককে ছিনিয়ে নিয়েছে স্বজনরা।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামে শুক্রবারগভীর রাতেএ ঘটনা ঘটে।

এ সময় আসামিপক্ষের হামলায় দিরাই থানার উপপরিদর্শক (এসআই) সেলিমসহ পুলিশের চার সদস্য আহত হয়।

পরে এ ঘটনায় পুলিশ এক নারীসহ ৫ জনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্য ও আটকদের নাম-পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দিরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) বায়েছ আলম বিষয়টিনিশ্চিত করে বলেন, গভীর রাতে গচিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আইন উদ্দিনের বাড়িতে অভিযানচালিয়ে নারী নির্যাতন মামলার আসামি তার ছেলে দিলালকে গ্রেফতার করেন তারা। দিলালকে থানায় নিয়ে আসার পথে আইন উদ্দিনসহ তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে দিলালকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে দিরাই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ ৫ জনকে আটক করে।

আসামি দিলালকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

কেএইচ