পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে বিভিন্ন মামলা ও নাশকতার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে চারজন, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় চার, ও নড়াগাতি থেকে দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করেন।
ইআর





