সংসদসদস্য নিজাম উদ্দিন হাজারির সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনসচিবালয়ে (ইসি) আবেদন করেছেন ফেনী-২ আসনের সহশ্রাধিক ভোটার। বুধ ওবৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এআবেদন করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে-দশম জাতীয় সংসদ নির্বাচনে হাজারি হলফনামায় তথ্যগোপন করেছেন। নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেছেন, অভিযোগ যদি সত্য হয় তাহলে তার এমপি পদ বাতিল করা হবে। ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত অভিযোগে বলা হয়েছে-দশম সংসদনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনী-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন নিজামউদ্দিন হাজারি। তিনি হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দেশ ও জাতির সাথে প্রতারণাকরেছেন। তাই নিজাম উদ্দিন হাজারির সংসদ সদস্য পদ বাতিল করা উচিত। আর এবিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তারা।
তাদের ওই চিঠিতে বলা হয়েছে-যদি হাজারির বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিয়ে গোজামিলের আশ্রয় নেয়া হয়তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে যাওয়া হবে।
সূত্র আরও জানায়, এ চিঠি পাওয়ার পরসংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির বিষয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেনির্বাচন কমিশন। যা আগামী কমিশন বৈঠকে আলোচনা করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ বলেন, হলফনামায় তথ্যগোপনের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে তার এমপি পদ বাতিল করা হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ব্যাপক সহিংসতার মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এনির্বাচনে নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জনকরে। আর আওয়ামী লীগ ও সতন্ত্রসহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।এছাড়াও নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। এরমধ্যে ফেনী-২ আসন থেক নিজাম হাজারিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতহন।
ঢাকা, ১২ জুন, এএম (টাইমনিউজবিডি.কম) // জেএ





