চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার এক হাজার শীতবস্ত্র বিতরণ করেছে নামো শংকরবাটি যুব উন্নয়ন মহিলা সমিতি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাট গুমপাড়ায় সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শংকরবাটি যুব উন্নয়ন মহিলা সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সরিফা খাতুন বেবী। বিশেষ অতিথি ছিলেন সমতা নারী উন্নয়ন সংস্থার আকসানা খাতুন।

উপস্থিত ছিলেন বিসিডিবির নির্বাহী পরিচালক আলতাফ হোসেন, স্বনির্ভরের নির্বাহী পরিচালক আব্দুর রহিম প্রমুখ।