নর্থ লেবাননের ত্রিপলি টাউনের নিজেদের বাসায় নোয়াখালীর ৩ জনসহ ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।গত শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত শীতের কারণে একটি বালতিতে আগুনের শিখা দিয়ে শীত নিবারনের চেষ্টা করে তারা। পরে ওই বালতির আগুন নিবিয়ে তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু আগুন পুরোপুরি না নিভে আবার জ্বলে উঠে। এতে ধোঁয়ার সৃষ্টি হয় ও দরজা-জানালার ফাঁকে বরফ জমে থাকায় বাহিরে তা নির্গত হতে না পারায় অক্সিজেন সংকট এবং আগুনের শিখা থেকে উৎপন্ন কার্বন-ডাই অক্সাইডের কারণে তাদের মৃত্যু হয়।

রোববার সকাল স্থানীয় প্রশাসন ওই কক্ষ থেকে নিহত চার জননের মৃতদেহ উদ্ধার করে।

নিহত বাংলাদেশিরা হচ্ছেন-নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের অলি উল্যাহর ছেলে মো. জহির উদ্দিন (২৭), একই উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের চেরাংবাড়ীর জয়নাল আবেদীনের ছেলে দ্বীন ইসলাম বাবুল (৩৫), জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নাদু মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০) ও ঢাকার গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার লতিফপুর গ্রামের আব্দুর রব শেখের ছেলে শেখ সুজন (২৫)।

মৃতদের পরিবাররের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা লেবাননে তিন নোয়াখালীর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর