সারাদেশে মাদক বিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত কথিত বন্দুকযুদ্ধের অংশ হিসেবে চট্টগ্রামে ৩ জন নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে র‌্যাবের দাবি।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় একটি প্রাইভেটকার আরোহীদের সাথে র‌্যাব-৭ এর বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জাকির হোসেন ও ডালিম শেখ নামে দু’জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। জাকির ও ডালিমের বাড়ি বাগেরহাটের মোঘলগঞ্জে বলে জানা গেছে। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী এসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, রেলওয়ে ক্যান্টিন গেইট এলাকায় মাদকবাহী একটি গাড়িকে র‌্যাবের একটি টহল দল থামার সংকেত দেয়। এসময় গাড়ি থেকে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এসময় দু’জন পালিয়ে গেলেও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গাড়িতে তল্লাশি করে ১২০ কেজি গাঁজাসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

জেড