চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির দোতলা ভবনের সিড়ি থেকে পুলিশ দুটি হাতবোমা উদ্ধার করেছে।
সোমবার সকাল আটটার দিকে সদর থানা পুলিশ জর্দ্দায় কৌটায় লালটেপ জড়ানো বোমাগুলো উদ্ধার করে।
সদর থানার পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশের টহলদলের মাধ্যমে খবর পেয়ে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এসএইচ





