বঙ্গবন্ধু সেতুর উপর সবজি বোঝাই পিকআপভ্যান উল্টে হেলপার নিহত ও চালক আহত হয়েছেন। আহত চালককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর ৩০ নম্বর পিলারের কাছে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি সবজিবোঝাই পিকআপ সেতুর ৩০ নম্বর পিলারের কাছে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই হেলপার নিহত ও চালক আহত হন। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এআর





