সিলেট নগরের ধোপাদীঘি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ওই প্রকল্প পরিদর্শনে আসেন তিনি। এ সময় তাকে প্রকল্প এলাকা ঘুরে দেখান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। ভারত সরকারের অর্থায়নে ধোপাদীঘি সৌন্দর্যবর্ধনের উন্নয়ন প্রকল্প ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন প্রণয় কুমার।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জসওয়াল, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রমুখ।

এবিএস