সাভারের ধামরাইয়ের ডুলিবিটা বাসস্ট্যান্ড এলাকায় একদল ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এসআই আলমগীর হোসেনসহ পাঁচজন আহত হয়েছেন। এসময় শাহীন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আহত এসআই আলমগীর হোসেন জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে একটি ট্রাকযোগে ১০-১২ জনের একদল ডাকাত ধামরাইয়ের ডুলিবিটা বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদ করপোরেশনে হানা দেয়। ডাকাতদল প্রথমে নিরাপত্তারক্ষীকে বেঁধে দোকানের তালা ভাঙার চেষ্টা করে। এসময় টহলরত পুলিশ বিষয় আঁচ করতে পেরে তাদের ধাওয়া দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে পুলিশের এসআই আলমগীর হোসেন, কনস্টেবল মান্নান ও গাড়িচালকসহ ৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে শাহীন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

এমএম