ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত এবং দুটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ভোরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কতোজন আহত হয়েছেন তা জানা যায়নি।
সংঘর্ষের সময় দুই বাড়িতে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায় বলেও জানান তিনি।
কেএইচ





