আজ বুধবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো-হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্দ্রপ্রদেশ-উড়িষ্যা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর-পশ্চিম দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এএইচ