মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাসের কাঁচ লেগে কয়েক যাত্রী আহত হন।  তবে তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি বাস ঢুলিপাড়া এলাকায় পৌঁছুলে অবরোধকারীরা ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর করে পালিয়ে যায়।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মইনুউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে বাসটি পাওয়া যায়নি তাবে রাস্তায় ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

কেএইচ