২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনের হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডায় মিছিল ও পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার সকাল ৮ টায় মহানগরী সভাপতির নেতৃত্বে উত্তর বাড্ডা এলাকায় এই মিছিল ও পিকেটিং অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর সভাপতি বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আবরোধ এবং হরতাল চলবে। ক্রসফায়ারের নামে বিরোধী নেতাকর্মীদের হত্যা করে, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে সকলের অংশগ্রহনমুলক নতুন নির্বাচন দিতে বাধ্য করেই ছাত্রসমাজ ঘরে ফিরবে।
মিছিল শেষে শিবিরকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং করার চেষ্টা করে। এসময় অন্যান্যের মধ্যে মহানগরী দপ্তর সম্পাদক, বাড্ডা উত্তর থানা সভাপতি, খিলক্ষেত থানা সভাপতি, গুলশান থানা সভাপতি, ভাটারা থানা সভাপতি, বাড্ডা দক্ষিণ থানা সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





