রাজধানীর প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করায় বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া ব্রিজের উপর চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এখানে যানবাহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য বাস পাচ্ছেন না। বাধ্য হয়ে অনেকে পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে সকাল থেকে দূরপাল্লার কোন গাড়ি প্রবেশ করতে দেখা যায়নি রাজধানীশহর ঢাকায়। এছাড়া বরিশাল-ঢাকা রুটে রাত থেকে নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এআর