পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

এর মধ্যে ১১ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।

যাদের বদলি ও পদায়ন করা হয়েছে: ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আলিমুজ্জামানকে ফরিদপুর জেলা পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার লিটন কুমার সাহাকে নাটোর জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম মুরাদ আলীকে মেহেরপুর জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদী জেলা পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মাহবুব হাসানকে মাদারীপুর জেলা পুলিশ সুপার ও মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার আগামী মাসের মাঝামাঝিতে অবসরে যাওয়ার কথা রয়েছে। তার যাওয়ার আগে ডিএমপিতে এক সঙ্গে এতো বড় রদবদল করা হলো।

নতুন নিয়োগ পাওয়া এসপিদের কর্মস্থলে যোগ দেওয়ার আগে ২১ জুলাই সকাল ১০টায় জননিরাপত্তা বিভাগে আয়োজিত এক ব্রিফিংয়ে যোগ দেবেন বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

 

এএস