চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চানপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গোপনা সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার ভোরে তিনটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব। ধারণা করা হচ্ছে ভিতরে বেশ কয়েকজন জঙ্গি সদস্য অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ লুকিয়ে থাকতে পারে।

এরআগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর বাজার থেকে গানপাউডারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এদিকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাহিদ জানিয়েছেন, ঘিরে রাখা বাড়িগুলোর একটি বাড়িতে তল্লাশি শুরু করেছে র‌্যাব।

বিস্তারিত আসছে...

এমএনজে