চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত ১টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় পুরাতন পাইপগান, চার রাউন্ড বন্দুকের কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, রামদা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশের দাবি, সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন-এসআই মনজুর আলম, কনষ্টেবল দেলোয়ার ও ইসমাইল। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড কার্টুজ, ১টি কুড়াল, ১টি রামদা, চাপাতি, ও পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএস





