বরিশালে মালবাহী কার্গোর ধাক্কায় প্যাডেল ভেঙে ঢাকাগামী একটি স্টিমার পি এস মাহসুদ বিকল হয়ে গেছে।
মঙ্গলবার রাতে কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বরিশাল ঘাটের সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী স্টিমার পি এস মাহসুদ বরিশাল ঘাট থেকে ছেড়ে যাওয়ার পরই মালবাহী কার্গো সুগন্ধার ফ্যানে আঘাত লেগে আটকে যায়। এতে স্টিমার অচল হয়ে যায়। এ সময় স্টিমারে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে লঞ্চযোগে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
স্টিমারটি মেরামত করতে ২-৩ দিন সময় লাগবে বলেও জানান তিনি।
কেএইচ





