রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে দুই দফায় ব্যর্থ হয়ে প্রযুক্তির সহায়তা নিয়েছেন উদ্ধারকারীরা।
ফায়ার সার্ভিসের ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চারজনের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আছেন। তারা ক্যাচার মেশিন দিয়ে বাচ্চাটিকে স্বয়ংক্রিয়ভাবে উপের তোলার চেষ্টা করবেন। এতে সময় লাগবে প্রায় একঘণ্টা। ক্যাচারের সঙ্গে শিশুটির অবস্থান জানান জন্য ক্যামেরাও থাকবে।
কেএইচ





