ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরতলীর বিরাসার গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানে বিরাসার গ্রামের ৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ১১০ ফুট পাইপ ও ৫টি রাইজার জব্দ করা হয়। অভিযানকালে অবৈধ গ্রাহকদের প্রায় ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহর ও এর আশপাশ এলাকায় একটি অসাধু চক্র রাতের আঁধারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কতিপয় অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে আসছে।

জেআই