মানিকগঞ্জের শিবালয়ে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের আরও ৬ যাত্রী।

আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-পাটুরিয়া সংযোগ সড়কের আড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতেদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন উদ দৌলা জানান, সকালে ঢাকামুখী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে পাটুরিয়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের সিটে থাকা আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের নাম পরিচয় জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে রয়েছে বলেও জানান তিনি।

এমবি