মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মুন্সীগঞ্জ শ্রীনগর ঐতিহ্যবাহী দেউলভোগ পশুর হাটটি জমে উঠেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানের পশুর হাট ঘুরে দেখা গেছে, অন্যান্য পশুর হাট গুলোর চেয়ে শ্রীনগরের প্রান কেন্দ্র দেউলভোগ হাটে পশুর সংখ্যা অনেক বেশী। ক্রেতাদেরও উপচে পরা ভীড় দেখাগেছে।

কোরবানি দেওয়ার জন্য ক্রেতারা তাদের সামর্থ ও পছন্দ অনুযায়ী পশু খুজে নিচ্ছেন। কেউ কেউ দাম হাকাচ্ছেন, আবার অনেক ক্রেতা গরুর দাম যাচাই-বাছাই এর জন্য বিভিন্ন হাটে যাচ্ছেন।

তবে অনেক ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য হাটের তুলনায় দেউলভোগ হাটে পশুর দাম অনেকটা কম। গরু ব্যবসায়ী শামীম ৬০ টি, সিদ্দিকুর রহমান ৪৯ টি ছোট বড় গরু এ হাটে এনেছেন। তারা বলেন, দেউলভোগ হাটে ক্রেতাদের অনেক ভীর শুনে আমরা এ হাটে এসেছি।

হাট ইজাদার মোকলেছুর রহমান ও ফিরোজ আল মামুন জানান, হাটে পর্যাপ্ত গরু উঠেছে। ঈদের বেশ কয়েকদিন বাকি রয়েছে। আরো গরু আসবে, আসা করছি পরের হাট গুলোতে বিক্রি আরো বাড়বে। ক্রেতারা অন্যান্য হাটের তুলনায় এ হাটে অনেক কম মূল্যে পশু ক্রয় করতে পারছেন বলে জানা গেছে।

এমবি