সপ্তম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা চূডান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।
প্রবৃদ্ধি ত্বরানিতকরণ ও নাগরিকের ক্ষমতায়ন এর মূল প্রতিপাদ্য।
সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসনের সঙ্গে প্রত্যেক নাগরিকের যাতে ক্ষমতায়ন হয় সে বিষয়গুলো সপ্তম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় তুলে ধরা হয়েছে।
এমকে/এমএ/ইআর





