সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম ঝুনু সরকার (৫২)।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হালির হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত সুবল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে কৃষক ঝুনু সরকার নোয়াপাড়া গ্রামের পাশের হাওরে ধান আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ