চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ লাখ ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- আশরাফ ও হাসান।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকা অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়। এর পর নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা ইউনিটের পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নিজ বাসা থেকে ওই ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পরিদর্শন মো. কামরুজ্জামান।

এমআর