মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে তিন দিনব্যাপী জেলা একুশে বই মেলা শুরু হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে এই বই মেলা শুরু হয়।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এই বই মেলার শুভ উদ্বোধন করেন মাগুরা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
তিন দিনব্যাপী একুশে এই বই মেলা শেষ হবে আগামী শুক্রবার। মেলায় ১৬ টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন মেলা চত্বরে বাংলাদেশের উপর তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সাইফুল্লাহ/এমবি





