বি.বাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় বাসের চাপায় রনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি সদর উপজেলার বিজেশ্বর গ্রামের শামসুল আলমের ছেলে।

বি.বাড়িয়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সরওয়ার হোসেন জানান, সকালে দক্ষিণ পৈরতলা এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসসহ এর চালক রতন সরকারকে আটক করা হয়েছে।

এমই