নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় বাকবিতণ্ডার পর এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম শুভ (২২)।

শুক্রবার বিকালে উপজেলা শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে এ ঘটনা ঘটে। শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শুভ শিমরাইল উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া আবদুর রবের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাড়ের সাজেদা হাসপাতালসংলগ্ন একটি ট্রাকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন।

স্বজনরা জানান, বিকালে উপজেলা শিমরাইল উত্তরপাড়া স্বর্ণকারের বাড়ির পেছনে রাস্তার গলিতে কয়েকজন মাদকসেবী যুবকের সঙ্গে শুভ বাকবিতণ্ডা হয়। এরপর ওই যুবকরা তাকে বেদম পেটায়।

শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুভর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে আছে।

এমআর