ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে অদ্রিতা (৩) ও অর্প (৩) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।
অদ্রিতা উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও অর্প এমদাদুল হকের ছেলে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পারিয়াট গ্রামের আব্দুল খালেক মোল্যা জানান, রোববার দুপুরে অদ্রিতা ও অর্প বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল।
এ সময় অর্প ও অদ্রিতা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাদের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন।
এসএইচ





